
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের হিলিতে মুল্য তালিকা,মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও খাদ্য পণ্যে হাইডোস ও সাল্টু ব্যবহারের দায়ে ছয়টি প্রতিষ্ঠানে ৬ হাজার ৫ টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার বেলা ১২ টার সময় বাংলাহিলি বাজারে অভিযান পরিচালনা করেন দিনাজপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক বোরহান উদ্দিন।
দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক বোরহান উদ্দিন বলেন, দেশের বাজারে পেঁয়াজের দাম ও অন্যান্য পণ্যের দাম নিয়ন্ত্রণ রাখতে আজকের এই অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় মুল্য তালিকা,মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও খাদ্য পণ্যে হাইডোস ও সাল্টু ব্যবহারের দায়ে ছয়টি প্রতিষ্ঠানে ৬ হাজার ৫ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহৃত থাকবে।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া