
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে কুমিয়ান উম্মুল কোরা মহিলা এতিমখানা ও হাফিজি মাদ্রাসার উদ্যোগে কবরবাসি মুর্দিগানদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার ২০ শে নভেম্বর বাদ আসর উপজেলার কচুয়াকাঠি গ্রামের কাউখালী আমরাজুরি ফেরিঘাট সড়কের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে মাদ্রাসার নির্মাণাধীন নতুন ভবনের পাশের বালুর মাঠে এই দোয়া ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওয়াজ মাহফিল করবেন মাওলানা রুহুল আমিন মুফাসসারে কুরআন পটুয়াখালী, বিশেষ বক্তা হিসেবে ওয়াজ নসিহত করবেন মাওলানা আব্দুল হান্নান ইংরেজি প্রভাষক নাঙ্গুলী কামিল মাদ্রাসা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে জিকির ও নসিহত করবেন মাওলানা হাফেজ এবাদত হোসেন মুহতামিম কাউখালী নেছারিয়া আজিজিয়া হাফিজি মাদ্রাসা। মাহফিল পরিচালনা কমিটি ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি উক্ত মাহফিল ও দোয়া অনুষ্ঠানে যোগদান করে দোজাহানের কামিয়াবী হাসিলের আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী