
সহদেব সূত্রধর সায়ন, বাসাইল, টাঙ্গাইল:
পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে স্কুল ড্রেস কিনতে না পারা জমজ দুই বোন শিক্ষার্থী ‘তানহা ও তিনহা”র পাশে দাঁড়িয়েছেন টাঙ্গাইলের বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ আকলিমা বেগম, তাদের হাতে তুলে দিলেন নতুন স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ, নতুন পোশাক পেয়ে উচ্ছ্বসিত ও আনন্দিত জমজ দুই বোন।
এই ভাবেই একের পর এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করে বাসাইলবাসীর কাছ থেকে প্রশংসা পাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ আকলিমা বেগম।
সোমবার (১৭ নভেম্বর) রাতে ফেসবুকে পোষ্টের মাধ্যমে তিনি জানান, কয়েকদিন আগে বাঘিল ফুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করি। এ সময় প্রাক-প্রাথমিকের ক্লাসে গিয়ে দেখি সব বাচ্চারা পড়াশোনা করছে, সবাই সুন্দর স্কুল ড্রেস পড়ে এসেছে, শুধু দুজন বাচ্চা স্কুল ড্রেস পড়ে আসেনি।পরে ক্লাস শিক্ষকের মাধ্যমে জানলাম যে, ওরা জমজ দুইবোন, তানহা-তিনহা। পড়ালেখায় একটু পিছিয়ে এবং স্কুলেও মাঝে মাঝে অনুপস্থিত থাকে।
তোমরা কি আজকে ড্রেস পরতে ভুলে গিয়েছো? এর উত্তরে আমাকে একজন বলছে- আমাদের ড্রেস নাই,বাবার কাছে চাইছিলাম, বলছে টাকা নাই, তাই কিনে দেয়নি! ৫ বছরের একটা বাচ্চার এই কথা বলার সময় তার চোখে মুখে না পাওয়ায় যে নিদারূণ কষ্ট, তা নিজের চোখে না দেখলে বোঝা যায় না! কিছুক্ষণের জন্য নির্বাক হয়ে গিয়েছিলাম। সবচেয়ে কষ্ট পেয়েছি এটা দেখে যে, ওরা ওদের এই না পাওয়াকে মেনে নিয়েছে। পরে বললাম ড্রেস কিনে দিলে তোমরা কি নিয়মিত স্কুলে আসবা? বললো- আসবো।
আজকে নতুন ড্রেস, জুতা ও ব্যাগ নিয়ে আমরা স্কুলে যাই,গিয়ে জানতে পারি ওরা সেদিনের পর থেকে প্রত্যেকদিন স্কুলে আসে এবং প্রতিদিন শিক্ষককে জিজ্ঞেস করে, কবে ওদের ড্রেস দেয়া হবে! আজকে স্কুল ড্রেস পেয়ে ওরা অনেক খুশি, জানালো আর কখনো স্কুল মিস করবে না।
“তানহা-তিনহা তোমাদের জন্য আমার অনেক দোআ”

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি