
নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণার পরপরই জয়পুরহাটে তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে বিক্ষোভ ও আনন্দ মিছিল করেছে বিএনপি। রায় ঘোষণার কয়েক মিনিটের মধ্যেই বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিমের নেতৃত্বে শহরে বের হয় এক বিশাল আনন্দ মিছিল।
মিছিলটি শুরু হয় শহরের কেন্দ্রীয় এলাকা থেকে। দলে দলে নেতাকর্মী যুক্ত হতে থাকায় পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। অংশগ্রহণকারীরা রায়কে ‘ঐতিহাসিক’ উল্লেখ করে বিভিন্ন স্লোগান দেন। মিছিলে আবু সাঈদ মুগ্ধসহ স্থানীয় তরুণ নেতারা স্লোগানে স্লোগানে পুরো জয়পুরহাট শহরকে মুখর করে তোলেন।
মিছিলকারীরা বলেন, আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ স্লোগানে স্লোগানে মাতিয়ে তোলে জয়পুরহাট শহর। এই মুহুর্তে খবর এলো খুনি হাসিনার ফাসি হল , শহীদের রক্ত বৃথা যেতে দেবনা। ।” রায়ের প্রতিক্রিয়ায় শহরের সাধারণ জনগণের অনেকেই রাস্তার দুই পাশে দাঁড়িয়ে মিছিলে হাত নেড়ে স্বাগত জানান।
আনন্দ মিছিলটি জয়পুরহাট মেইন শহর প্রদক্ষিণ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পুনরায় কেন্দ্রীয় এলাকায় এসে শেষ হয়। পুরো মিছিলে উচ্ছ্বাস, স্লোগান ও আতান্দোলনের আবহ বিরাজ করে বলে জানান স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। ডেস্ক রিপোর্ট, গণমানুষের আওয়াজ

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক