হোম » সারাদেশ » ডোমারে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত 

ডোমারে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত 

0-3840x1742-0-0#

মোঃ লিখন ইসলাম (নীলফামারী প্রতিনিধি)
বাংলাদেশ জামাতে ইসলামীর শ্রমিক কল্যাণ ফেডারেশনের নীলফামারী জেলার ডোমার উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।  ডোমার উপজেলা শ্রমিক কল্যাণ এর সভাপতি মোঃ সোহেল রানা এর সভাপতিত্বে আজকের এই বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজকের এই বিশাল শ্রমিক সমাবেশে উপস্থীত ছিলেন বাংলাদেশ শ্রমীক কল্যান ফেডারেশনের কেন্দ্রীয়  সহ- সভাপতি জনাব মোঃ হারুনার রশিদ । নীলফামারী জেলার শ্রমিক কল্যাণ এর সভাপতি প্রভাষক মনিরুজ্জামান জুয়েল ও রংপুর দিনাজপুর অঞ্চলের শ্রমিক কল্যাণ এর অঞ্চল টিম পরিচালক উপস্থিত ছিলেন। সমাবেশে মনিরুজ্জামান জুয়েল বলেন যদি জামাত ইসলামের পক্ষ থেকে দাঁড়িপাল্লা মার্কা প্রার্থী আব্দুস সাত্তার প্রিন্সিপাল বিজয়ী হয় তাহলে তিনি এই তোমার এবং ডিমলা উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মানকে উন্নয়ন করবেন ও হাসপালের চিকিৎসা ব্যাবস্থাকে আরো উন্নত করবেন । সমাবেশে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মোঃ হারুনার রশিদ সকল শ্রমিকদের কে কোরআনের পক্ষে ইসলামের পক্ষে, ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সকলকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার এর পক্ষে ভোট দেওয়ার ও কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানান।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!