
মোঃ হাসান আলী বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি: আজ সারাদেশে লকডাউন ঘোষনা দিয়েছে বাংলাদেশ আওয়ামিলীগ। গোটা দেশের পরিবেশ পরিস্থিতি ঠিক রাখতে কাজ করছে জামায়াত বিএনপি সহ বিভিন্ন সংগঠন গুলো। ঠাকুরগাঁও ০২ আসনের বালিয়াডাঙ্গী উপজেলায় লকডাউন প্রতিহত করতে মাঠে রয়েছেন জামায়াত শিবিরের অসংখ্য নেতা কর্মী।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বালিয়াডাঙ্গী উপজেলা শাখার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচীতে অংশ নেয় দলটির নেতা কর্মীরা। এসময় সাংবাদিকদের একটি সাক্ষাৎে বক্তব্য রাখেন বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক রফিকুল ইসলাম, সেক্রেটারি জনাব শরিফুল ও ৭ নং আমজানখোর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান শেখ আইয়ুব আলী প্রমুখ।
এসময় অধ্যাপক রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, বালিয়াডাঙ্গী উপজেলায় নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কোনো লকডাউন কর্মসূচি পালন হয়নি।
তিনি সকল ব্যবসায়ীদের দোকান পাট খোলা রাখার এবং যানবাহন চলাচলের জন্য আহ্বান করেন।
তিনি আরও বলেন জামায়াতে ইসলামীর নেতা কর্মীরা দেশের পরিবেশ পরিস্থিতি ও শান্তি প্রতিষ্ঠায় সর্বদা প্রস্তুত। বিশস্ত সূত্রে জানা গেছে গতকাল রাতে লকডাউনের কর্মসূচি প্রতিহত করতে বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন স্থান পরিদর্শন করেন ঠাকুরগাঁও ০২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম। আজ সারাদিন তিনি আসনটির আরেকটি উপজেলা হরিপুরে অবস্থান করছেন।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক