
পলাশ মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১০(দশ) কেজি গাঁজা উদ্ধার; ০৩ মাদক কারবারী গ্রেফতার করা হয়েছে।
আজ বুধবার দুপুর ১৩.২০ টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে গোপন তথ্যের ভিত্তিতে সদর থানাধীন বাসুদেব ইউনিয়নের বরিশল এলাকা হতে ০৩ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছে থাকা ১০(দশ) কেজি গাঁজা উদ্ধার করা হয় । উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ১। মো: হানিফ মিয়া (৪৫),পিতা- মন্তু মিয়া,মাতা- আঙ্গুরা বেগম সাং – রাজাপুর ( আশ্রয়ন প্রকল্পবাসা নং ৫৫) ২। মোসা-রোজিনা আক্তার (৩৫),স্বামী- কামরুল হাসান,পিতা -আবদুল আলিম,সাং- রামধনঘর ( কানাপট্টি), উভয় থানা – আখাউড়া,জেলা ব্রাহ্মণবাড়িয়া, ৩ । মোসা: হিমা আক্তার (৩২),স্বামী- মতিউর রহমান,পিতা- লোকমান মিয়া, সাং- শ্যামারকান্দি চাঁনবাড়ী, থানা বিশম্বপুর
জেলা-সুনামগঞ্জ
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়,পরে কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন