
রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাট-৪ (মোল্লাহাট-ফকিরহাট) আসন বিন্যাস সংক্রান্ত মামলায় চেম্বার জজ আদালত হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন। বুধবার (১২ নভেম্বর) চেম্বার জজ আদালত এ আদেশ দেন।
আদালতের আদেশ অনুযায়ী, হাইকোর্টের পূর্ববর্তী রায় “স্টে টু” অবস্থায় বহাল থাকবে। এ বিষয়ে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে আগামী রবিবার (১৬ নভেম্বর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ফুল বেঞ্চে।
এর আগে হাইকোর্ট নির্বাচন কমিশনের (ইসি) বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসন থেকে একটি কমিয়ে তিনটিতে আনার গেজেটকে অবৈধ ঘোষণা করে, বাগেরহাটের চারটি আসন বহাল রাখার নির্দেশ দেন।
আজকের চেম্বার জজ আদালতের আদেশের ফলে হাইকোর্টের দেওয়া চার আসন বহালের রায় অবস্থায় বহাল থাকল।
এ বিষয়ে হাইকোর্টে রিটকারী এ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু বলেন, “চেম্বার আদালত হাইকোর্টের রায় বহাল রেখেছেন। আগামী রবিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ফুল বেঞ্চে শুনানি হবে। আমি বাগেরহাটবাসীর নিকট দোয়া প্রার্থনা করছি—ইনশাআল্লাহ বাগেরহাটবাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।”
এ রায়ের ফলে বাগেরহাট জেলার রাজনৈতিক অঙ্গনে নতুন করে উচ্ছ্বাস ও আশাবাদের সঞ্চার হয়েছে।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা