হোম » সারাদেশ » নির্বাচনী প্রচারণা শুরু করলেন সাতক্ষীরা-৪ আসনের ধানের শীষের প্রার্থী ড. মো মনিরুজ্জামান

নির্বাচনী প্রচারণা শুরু করলেন সাতক্ষীরা-৪ আসনের ধানের শীষের প্রার্থী ড. মো মনিরুজ্জামান

মারুফ বিল্লাহ রুবেল, শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহীদ অলিউল্লাহর কবর জিয়ারতের মাধ্যমে সাতক্ষীরা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামান আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। এসময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক আলহাজ্ব সোলায়মান কবীর, উপজেলা বিএনপি যুব বিষয়ক সম্পাদক জহুরুল হক আপ্পু, কাশিমাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আজিজুল সরদার, উপজেলা সহ-সচিব আব্দুর রশিদ ঢালীসহ অন্যান্য উপজেলা অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় নেতা-কর্মীরা।
এসময় ড. মনিরুজ্জামান বলেন, “শহীদ অলিউল্লাহর কবর জিয়ারতের মাধ্যমে আমি এই নির্বাচনী প্রচারণা শুরু করছি। তাঁর আত্মত্যাগ আমাদের জন্য অনুপ্রেরণা এবং আমি আশাবাদী, দলীয় ঐক্য ও জনমতকে সামনে রেখে সাতক্ষীরা-৪ আসনে বিজয় অর্জন সম্ভব।”
স্থানীয় নেতৃবৃন্দ ও সমর্থকরা বলেন, এই কবর জিয়ারতের মাধ্যমে প্রার্থীতা ঘোষণা শুধু রাজনৈতিক নয়, এটি জাতীয় ও স্থানীয় মূল্যবোধকে সম্মান জানানো হিসেবেও ধরা হচ্ছে। এটি মনিরুজ্জামানের প্রতি এলাকাবাসীর সমর্থন ও আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!