
সহদেব সূত্রধর সায়ন, বাসাইল, টাঙ্গাইল:
টাঙ্গাইলের বাসাইলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চায়না দুয়ারি জাল জব্দ ও জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়। মঙ্গলবার (১১ নভেম্বর ) সকালে উপজেলা প্রশাসন উদ্যোগে বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় মৎস্য সম্পদ রক্ষার্থে মোবাইল কোট অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ামত উল্লাহ। অভিযানকালে বিপুল পরিমাণ চায়না দুয়ারি জাল জব্দ ও জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ামত উল্লাহ বলেন, চায়না দুয়ারি জাল মাছের প্রজনন ক্ষেত্র ধ্বংস করে এবং ছোট-বড় সব মাছ একযোগে ধরে ফেলে, যা মৎস্য সম্পদকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে, চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা দেশের মৎস্য সম্পদ ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
একইসাথে, লাইসেন্সবিহীন ও হেলমেটবিহীন অবস্থায় মোটরযান চালনার অপরাধে ৪ টি মামলায় ৩ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

আরও পড়ুন
ঋণের চাপে ফায়ার সার্ভিস কর্মীর আত্মহত্যা, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের বাধার অভিযোগ
বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা
সিরাজগঞ্জে শিশু ধর্ষণ, প্রধান আসামি ঢাকা থেকে গ্রেফতার