
মোঃ মনির হোসেন সোহেল,চাটখিল প্রতিনিধিঃ চাটখিল থানার ভোক্তভোগী নারীর মুখের নিকাব টেনে ধরে এবং হাত ধরে জোরপূর্বক ভেতরের রুমে নেওয়ার চেষ্টা করেন অলি উল্লাহ।
নোয়াখালী চাটখিল থানায় কর্মরত পুলিশের সাব-ইন্সপেক্টর অলি উল্লার লালসার কথা বর্ণনা করছিলেন ভুক্তভোগী এই বিধবা নারী। যিনি অলিউল্লাহ সহ আরো একজন সাব-ইন্সপেক্টর এবং তাদের সোর্স সহ ৫ জনের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় লিখিত অভিযোগ দিয়েছেন সম্প্রতি। তার মধ্যে সাব ইন্সপেক্টর অলিউল্লার বিরুদ্ধে তার অভিযোগ গুরুতর।
৪৮ বছর বয়সী ওই নারীর ভাষায় তার ছেলেকে ইয়াবা মামলায় স্থানীয় পুলিশ সোর্স এর মাধ্যমে ফাঁসিয়ে দিতে চেষ্টা করে এই দুই সাব-ইন্সপেক্টর। আর এর মাধ্যমে ফাঁ-দ পেতে বিধবা এই নারীকে দেওয়া হয় কু- প্রস্তাব।
ইতোমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালযয়ের নির্দেশে ঘটনাটি তদন্তে নেমেছে পুলিশের আরেকটি দল।
এ বিষয়ে জানতে অভিযুক্ত পুলিশের সাব-ইন্সপেক্টর অলি উল্লাহকে ফোন দেওয়া হলে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন তিনি নাকি এই নারীকে চেনেনই না?
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে পুলিশ করছে অভিযোগকৃত সহকর্মীদের তদন্ত। এই তদন্ত নিয়ে নানারকম সংশয় থাকলেও সবার প্রত্যাশা পুলিশে লুকিয়ে থাকা গুটি কয়েক অলিউল্লাদের নষ্টামির দায়ভার যেন অন্য পুলিশরা যেন না নেয়।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক