
কিশোরগঞ্জ প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ (সদর- হোসেনপুর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জনাব মো. জহিরুল ইসলাম মবিন সাহেবের সমর্থনে বিশাল জনসমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) রাতে পুমদী ইউনিয়ন বিএনপির উদ্যোগে রামপুর বাজারে এ জনসমাবেশ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। জনসমাবেশ উপলক্ষে সন্ধ্যা থেকেই পুমদী ইউনিয়ন বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন।
পুমদি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. কাঞ্চন মিয়ার সভাপতিত্বে, কিশোরগঞ্জ জেলা ছাত্রদল নেতা এইচ এম এরশাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী হোসেনপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহবায়ক মো. জহিরুল ইসলাম মবিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট মুনজুরুল ইসলাম জুয়েল,যুগ্ম আহবায়ক এ আই খান শিবলু, যুগ্ম আহ্বায়ক সেলিম মাহবুব সবুজ, উপজেলা নবীন দলের সভাপতি সাইফুল ইসলাম, সিদলা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম শফিক, শাহেদল ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বকর সিদ্দিক বাক্কার, গোবিন্দ পুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি জিয়া উদ্দিন জিয়া,
শাহেদল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ খালেকুজ্জামান জুয়েল প্রমূখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা, বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠণের নেতৃবৃন্দ।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক