হোম » সারাদেশ » ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার উদ্দেশ্যে শিশির, অবশেষে মৃত্যু

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার উদ্দেশ্যে শিশির, অবশেষে মৃত্যু

মোহাম্মদ মনির হোসেন সোহেল
চাটখিল প্রতিনিধিঃ পরিবারের মুখে একটু হাসি ফুটানোর জন্য ইতালি যাওয়ার উদ্দেশ্যে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে, প্রাণ হারালেন চাটখিলের মোঃ শিশির আহমেদ (২৩)।

নোয়াখালী জেলার চাটখিল উপজেলার পৌরসভা ৪নং ওয়ার্ড ভীমপুর মাসি ব্যাপারী বাড়ির আব্দুস সাত্তারের কনিষ্ঠ পুত্র মোঃ শিশির। গত ২৩ সেপ্টেম্বর ইতালি যাওয়ার উদ্দেশ্যে গ্রামের নিজ বাড়ি থেকে প্রথমে সৌদি আরব পৌঁছেন। সেখান থেকে উমরাহ হজ্জ করে লিবিয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে লিবিয়া পৌঁছেন।

ইতিমধ্যেই দালালের খপ্পরে পড়ে সময় মত ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে, নৌকায় যোগে ইতালির উদ্দেশ্যে রওনা দেন শিশিরসহ ৪১ জন। নৌকা ছাড়ার ১৭ দিন পর্যন্ত কোনো খোঁজখবর না পাওয়ায় পরিবার পরিজন উদ্বিগ্ন হয় হয়ে পড়েন।

সাম্প্রতিক সময়ে দালাল চক্র বিভিন্নভাবে পরিবারের সাথে যোগাযোগ করেন। এবং জানান, শিশির লিবিয়া সীমান্তের কাছে অবস্থান করছেন বলে আশ্বস্থ করে আরো ৫ লক্ষ টাকা হাতিয়ে নেন।

কিন্তু ইতালি যাওয়ার প্রাক্কালে, সাথে থাকা নিকটাত্মীয় সহপাঠী একজন ভয়েস কলে জানিয়েছেন, শিশির আর নেই। ভয়েস কলে জানান, শিশির নৌকার মধ্যেই অবস্থান করেছিলেন। নির্দিষ্ট সময়ের মধ্যে নৌকা ইতালি সীমান্তে পৌঁছাতে ব্যার্থ হওয়ায়, নৌকায় থাকা যাত্রীদের খাদ্য সংকট, জালানী সংকট বা পথ হারিয়ে যায়, এতে খাদ্য সংকটে পড়ায়, সাগরের লবনাক্ত পানি পান করার কারণে শিশিরসহ মোট তিন জন নিহত হয়েছেন বলে জানানো হয়। এবং শিশিরসহ মৃতদেহ গুলো সাগরে ফেলে দিয়েছেন বলে নিকট আত্মীয় জানান। নৌকায় ৪১ জনের মধ্যে ৩ জন মারা যাওয়ার বিষয়টিও জানান। বাকীদের কোস্ট কার্ড উদ্ধার করে মাল্টা জেলে আছেন বলে শিশিরের পরিবারকে অবহিত করেন।

পারিবারিক ভাবে স্ত্রী সুইটি আকতার জানিয়েছেন, তার স্বামী প্রায় ১৫ লক্ষ টাকা আত্মীয়দের কাছে থেকে, চড়া সুদ ও বিভিন্ন এনজিও থেকে ঋন সংগ্রহ করে দালালদের টাকা পাঠানো হয়েছে। শিশিরে ২ বছরের একমাত্র পূত্র সন্তান ও সন্তান সম্ভবা রয়েছেন।

শিশিরে পিতা মাতা কান্না জড়িত কন্ঠে দালালের বিচার চেয়ে, লাখ টাকা ঋণের টাকা কিভাবে শোধ করবেন, এমন আহাজারিতে বাহিরের পরিবেশ ভারী হয়ে উঠছে। বাড়িতে চলছে শোকের মাতম।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!