
পলাশ মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলার আশুগঞ্জ থানার পুলিশের বিশেষ অভিযানে ১২ (বার) কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার; পিকআপ সহ ০২ মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।
আজ শনিবার সকাল ০৮:৫০ ঘটিকায় আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা টু সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোলচত্বরে চেকপোস্ট করা কালে ০১টি পিকআপ আটক করে। এ সময় পিকআপটি তল্লাশী করে ১২ (বার) কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মালামাল উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-১। মোঃ ইমরান হোসেন প্রকাশ ইমন (২২),পিতা- মোঃ শাহা আলী,মাতা— মোসাঃ ইসমতারা,,গ্রাম-গড় গোবিন্দপুর।
২। মোঃ ইউসুফ (২০),পিতা- মোঃ রফিকুল ইসলাম,মাতা- ফাহিমা বেগম,গ্রাম- গড় গোবিন্দপুর,উভয় থানা- সখিপুর
জেলা- টাঙ্গাইল।
এ সংক্রান্তে আশুগঞ্জ থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২