
সহদেব সূত্রধর সায়ন, বাসাইল, টাঙ্গাইল: মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি’র উদ্যোগে এমএফআই-ব্যাংক লিংকেজ এর আঞ্চলিক সেমিনারে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড.আহসান এইচ মনসুর বলেন, দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল আছে।
টাঙ্গাইল, জামালপুর, গাজীপুর এবং মানিকগঞ্জ জেলাস্থ ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তাগণের অংশগ্রহণে “ব্যাংক-এমএফআই লিংকেজ আঞ্চলিক সেমিনার শনিবার (৮ নভেম্বর) সকালে টাঙ্গাইলের বাসাইলে ওয়াটার গার্ডেন রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সেমিনারে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের ব্যাংক ঋণ প্রবাহের চ্যালেঞ্জ ও সম্ভাবনার বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি’র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. আহসান এইচ মনসুর তাঁর বক্তব্যে আরো বলেন যে বর্তমানে আমরা এমন এক সময়ের দিকে এগিয়ে যাচ্ছি, যেখানে ডিজিটাল ব্যাংকিং, মোবাইল ফাইন্যান্সিং ও ফিনটেক সল্যুশন আমাদের অর্থনৈতিক ব্যবস্থাকে দ্রুত রূপান্তরিত করছে।
ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোকে এখন ডিজিটাল যুগের সঙ্গে সম্পৃক্ত হতে হবে ডেটা-ভিত্তিক সিদ্ধান্ত, অনলাইন সেবা, ই-কেওয়াইসি এবং ডিজিটাল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে নিজেদের কার্যক্রম আধুনিকায়ন করতে হবে। তবে তিনি খাতটির বিকাশে কিছুটা চ্যালেঞ্জ রয়েছে, যা আমাদের সবাইকে সমন্বিতভাবে মোকাবিলা করতে হবে। অনেক ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান ব্যাংক ঋণ বা রিফাইন্যান্সিং সুবিধা পেতে এখনও সমস্যার সম্মুখীন হয়। কার্যক্রম পরিচালনা ব্যয় বেশি হওয়ায় অনেক প্রতিষ্ঠানের ঋণ সুদের হার প্রতিযোগিতামূলক রাখা কঠিন, এখনও অনেক এমএফআই তথ্য প্রযুক্তি ব্যবস্থাপনায় পিছিয়ে রয়েছে বলে তিনি তার বক্তব্যে উল্লেখ করেন।
সেমিনারে সভাপতি হিসেবে অথরিটি’র এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের ব্যাংক ঋণ প্রবাহ বৃদ্ধিতে ব্যাংক-এমএফআই সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন এবং ক্ষুদ্রঋণ খাতের টেকসই উন্নয়নের লক্ষ্যে সুশাসন, স্বচ্ছতা ও প্রযুক্তিনির্ভর আর্থিক ব্যবস্থাপনার ওপর জোর দেন।
উক্ত সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি এর নির্বাহী পরিচালক (প্রশাসন, এমআইএস, সিআইবি ম্যানেজমেন্ট ও অফসাইট মনিটরিং বিভাগ) জনাব মোঃ নূরে আলম মেহেদী, মূল প্রবন্ধ উপস্থাপন করেন এমআরএ’র পরিচালক জনাব রনজিত কুমার সরকার এবং সঞ্চালনা করেন এমআরএ’র পরিচালক জনাব মোহাম্মদ আব্দুল মান্নান।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা