
মো. মোশারফ হোসেন, গোপালপুর( টাংগাইল) প্রতিনিধি :
টাঙ্গাইলের গোপালপুরে ৬ নভেম্বর বৃহস্পতিবার মেজবাহুল উলুম মাদ্রাসার উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মুফতি মোস্তফা হুসাইনের সঞ্চালনায় মুফতি নূর মোহাম্মদ এর সভাপতিত্বে তাফসীরুল কুরআন মাহফিলের অনুষ্ঠান শুরু করা হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মারুফ তালুকদার রাহিম। প্রধান মেহমান ছিলেন মো. ফিরোজ আহমেদ বিশিষ্ট শিল্পপতি ঢাকা।
বিশেষ অতিথি ছিলেন,গোপালপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ বাবলু মিয়া, পৌর বিএনপির অন্যতম সম্মানিত সদস্য মোঃ মাসুদুর রহমান তালুকদার, ডাক্তার শমসের আলী সাবেক কাউন্সিলর, মোঃ উজ্জ্বল মিয়া সাবেক কাউন্সিলর,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ মনসুর রহমান, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিন্টু মিয়া, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ হিরা মিয়া, ছাত্রনেতা জাহিদুল ইসলাম জাহিত, মোঃ রফিকুল ইসলাম ভেন্ডার, জিয়া মঞ্চের নেতা মোহাম্মদ জাহিত, শ্রমিক নেতা মোঃ মাসুদ সরকার, আরো উপস্থিত ছিলেন অত্র ও বিভিন্ন এলাকার মুসলিগন।
কুরআনের আলোকে আলোচনা শেষ করে মোনাজাতের মধ্য দিয়ে তাফসীরুল মাহফিল টি শেষ হয়।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২