
জাহিদ হাসান ঃ কুষ্টিয়ার ভেড়ামারায় ফকিরাবাদ এলাকাবাসীর আয়োজনে মাদক প্রতিরোধ ও আইন শৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (৪ঠা নভেম্বর) বিকেল ৪ টায় ফকিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।
ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ভেড়ামারায় সহকারী কমিশনার (ভুমি) গাজী আশিক বাহার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ, কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্মকর্তা পারভীন আক্তার, ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য সচিব শাহাজান আলী, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব তালুকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মকলেছুর রহমান সবুজ, উপজেলা মোকারিমপুর ইউপি সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, পৌর কৃষক দলের সভাপতি আশরাফুল আলম রিপন প্রমূখ। এসময় এলাকাবাসী প্রায় ১৬ জন মাদক বিক্রেতার নাম প্রশাসন কর্মকর্তাকে অবহিত করেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান