
গকুল রাজবংশী, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুরে তিন সন্তানের জননী গোলাপী বেগম হত্যা মামলায় তাঁর স্বামী আব্দুল কাদের মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (০১ নভেম্বর) দুপুরে তার শশুর বিশু মিয়ার বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে টাঙ্গাইল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠিয়ে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক এসআই সানাউল ইসলাম জানিয়েছেন।
গত ২৩ অক্টোবার সন্ধায় গোপালী বেগম তার বাবার বাসা থেকে নিখোঁজ হয়। নিখোঁজের তিনদিন পর গত ২৬ অক্টোবর সকালে মির্জাপুর থানা-সংলগ্ন বারোখালী খাল থেকে পা বাঁধা তাঁর অর্ধগলিত ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ। নিহত গোলাপী বেগম মির্জাপুর পৌর এলাকার বাওয়ার রোডের বিশু মিয়ার মেয়ে ও পোষ্টকামুরী দক্ষিণ পাড়ার আব্দুল কাদের মিয়ার স্ত্রী। এ ঘটনায় গোলাপী পিতা বিশু মিয়া অজ্ঞাতনামা আসামী করে মির্জাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
এব্যাপারে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, কথা বার্তা ও আচরণে সন্দেহ হওয়ায় গোপালী হত্যা মামলায় তার স্বামী আব্দুল কাদের মিয়াকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়ে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২