
গ্রেফতারকৃতরা হলো, সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার ভেংরী গ্রামের মৃত সাইদুল ইসলামের ছেলে মোঃ জাহাঙ্গীর আলম @ বাবলু (৫২), একই থানার দবিরগঞ্জ গ্রামের মৃত হারুন অর রশিদের ছেলে মোঃ শহিদুল ইসলাম (৫২) ও একই গ্রামের আবুল কাশেমের ছেলে মোঃ কফিল উদ্দিন (৪৮)। শনিবার (১ নভেম্বর) দুপুরে র্যাব-১২ এর অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে যে, গতকাল শুক্রবার (৩১ অক্টোবর) বিকালে সলঙ্গা থানার দবিরগঞ্জ গ্রামের পলাতক আসামী হামিদুর রহমান ওরফে লাবু এর বসতবাড়ীর পশ্চিম ভিটার পূর্ব দুয়ারী টিনসেড বাড়ীর ছোট ঘরের ভিতর থেকে ১২ ইঞ্চি লম্বা ৯৪.২৬০ কেজি ওজনের একটি কষ্টি পাথরের তৈরি শিবলিঙ্গ উদ্ধার করে। এসময় ৩ জন পাচারকারীকে গ্রেফতার করেন। এছাড়াও তাদের নিকট থাকা ১টি মোটরসাইকেল ও ৩টি মোবাইল ফোন জব্দ করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, মূল্যবান কষ্টি পাথরের তৈরি শিবলিঙ্গটি বিদেশে পাচারের কথা তাদের নিকট রাখা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সলংগা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২