
মোঃ শরিফ উদ্দিন বাবু, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ীর বারোমারি মিশনের ফাতেমা রানীর তীর্থোৎসবকে ঘিরে গারো পাহাড় এখন উৎসবের রঙে রাঙানো। ভারত সীমান্তঘেঁষা বারোমারী সাধু লিওর ধর্মপল্লীতে আগামী ৩০ ও ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে ক্যাথলিক খ্রিস্টানদের এই বৃহত্তম ধর্মীয় উৎসব। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, বর্ণিল সাজে সাজানো হচ্ছে পুরো তীর্থস্থান। লাখো পুণ্যার্থীর আগমনকে সামনে রেখে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
‘আশার তীর্থযাত্রী, ফাতেমা রানী মা মারিয়া’—এই মূল সুরে প্রতিবছরের মতো এবারও অনুষ্ঠিত হচ্ছে তীর্থোৎসব। অক্টোবরের শেষ বৃহস্পতিবার ও শুক্রবার নিয়মিতভাবে আয়োজন করা হয় এ উৎসবের। শুধু শেরপুর নয়, দেশের বিভিন্ন অঞ্চল ও বিদেশ থেকেও হাজারো রোমান ক্যাথলিক খ্রিস্টান পুণ্যার্থী অংশ নেন এই তীর্থযাত্রায়। উৎসবের প্রধান আকর্ষণ আলোক শোভাযাত্রা, পাশাপাশি থাকবে প্রার্থনা, নিশিজাগরণ, জীবন্ত ক্রুশের পথ এবং মহা খ্রিস্টযোগ।
এবারের অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে থাকবেন ভ্যাটিকান এম্বাসাডর ও পোপের বিশেষ প্রতিনিধি আর্চবিশপ কেভিন রেনডাল। আয়োজক কমিটির সমন্বয়ক ও বারোমারী মিশনের ফাদার তরুণ বানোয়ারী বলেন, ‘উৎসবমুখর পরিবেশে তীর্থ সফলভাবে সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী।’
তীর্থোৎসব উপলক্ষে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ প্রশাসনের পাশাপাশি গোয়েন্দা নজরদারি থাকবে পুরো এলাকায়।
সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান জানান, ‘পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম ইতিমধ্যে বারোমারী মিশন পরিদর্শন করেছেন এবং আয়োজকদের সঙ্গে বৈঠক করেছেন। উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২