
কিশোরগঞ্জ প্রতিনিধি: আমি মোঃ আমিনুল ইসলাম রিপন কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক। গত (২৭ অক্টোবর) “হোসেনপুরে পুলিশের হাত থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল বিএনপির নেতাকরেরা”এই শিরোনামে দৈনিক সকালবেলা, দৈনিক আস্হা সহ আরো দুই-একটি পত্রিকার অনলাইন ও প্রিন্ট ভার্সনে আমার নাম উল্লেখ করে একটি সংবাদ প্রকাশিত হয়।
প্রকাশিত উক্ত সংবাদটিতে উল্লেখ করা হয় গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম খোকাকে গোবিন্দপুর চৌরাস্তা বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে পুলিশ আটক করে গাড়িতে তোলার সময় আমি রিপন, হিরন, ছুটি, রাজন সহ বিএনপি নেতাকর্মীরা পুলিশের হাত থেকে নিয়ে নিয়ে যাই। এ বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
ভুয়া তথ্য দিয়ে আমি, আমার ভাই হিরণ ও চাচাতো ভাই ছুটি, রাজনহহ বিএনপি’র নেতাকর্মীদের জড়িয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। উল্লেখ্য: আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী হয়ে বেগম জিয়ার আপোসহীন নেতৃত্বে উদ্বুদ্ধ হয়ে স্কুলে পড়াকালীন সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সহযোগী সংগঠন ছাত্রদলের একজন সক্রিয় কর্মী হয়ে ছাত্রদলের রাজনীতিতে সুনামের সাথে সম্পৃক্ত ছিলাম।
পরবর্তীতে যুবদল থেকে গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির বর্তমান কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক হিসাবে দলীয় গঠনতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল থেকে দায়িত্ব পালন করছি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য কাজ করছি। আমি অমৃত বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত থাকতে চাই। আমার সুনাম ক্ষুন্ন করার জন্য কতিপয় ব্যক্তিরা তথাকথিত সাংবাদিক দিয়ে যে মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছে আমি পুনরায় তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আরও পড়ুন
বাঘায় পৌর প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের ৪ লাখ টাকা ঘুষ দাবির লিখিত অভিযোগ, অফিসে উত্তেজনা
বগুড়া শাজাহানপুরে ধর্ষণ মামলার পলাতক কিশোর গ্রেপ্তার
সিরাজগঞ্জে কিশোর গ্যাংয়ের প্রধান বাবু মিয়া ও রিজভীকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা