
রবিউল হাসান লায়ন: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে শহরের বকুলতলায় এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন
জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান জিলানী’র সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক বাবু বিঞ্চ চন্দ্র মন্ডল, সাবেক ভিপি মনোয়ার হোসেন নিয়ন, মেলান্দহ পৌর বিএনপির সহ-সভাপতি রেজাউল করিম রেজা, রেড ক্রিসেন্ট সোসাইটি জামালপুর ইউনিটের সেক্রেটারি খায়রুল ইসলাম লিয়ন, মেলান্দহ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজম খান, ঢাকা কলেজ ছাত্রদল নেতা মনির হোসেন, জেলা সংগ্রামী দলের সাবেক সাধারণ সম্পাদক আশিক রায়হান পারভেজ, জিয়া সাইবার ফোর্সের সদস্য সচিব রিপন হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মুরাদ ফকির, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রানা ম্যানশন, কামরুল হাসান কাবুল, বর্তমান কমিটির প্রচার সম্পাদক রমিজ রাজা প্রমুখ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামোর মেরামতের ৩১ দফা বাস্তবায়নের চিত্র প্রজেক্টের মাধ্যমে দেখানো হয়। ৩১দফা বাস্তবায়ন প্রশিক্ষণ কর্মশালায় বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২