হোম » সারাদেশ » ভৈরব কে জেলা করার দাবিতে রেলপথ অবরোধ করে

ভৈরব কে জেলা করার দাবিতে রেলপথ অবরোধ করে

এম আর ওয়াসিম ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের ভৈরবকে জেলা করার দাবিতে রেলওয়ে জংশন অবরোধ করেছে আন্দোলনকরীরা। তারা লাল কাপড় ও ব্যানার হাতে নিয়ে “ভৈরবকে জেলা চাই” স্লোগান দিতে থাকেন। তখন ট্রেন ছাড়াতে চাই চালক পরে  বিক্ষোভকারী ট্রেনে ইটপাটকেল নিক্ষেপ করে আন্দোলন প্রত্যাহার করলে  । এসময় এক যাত্রী আহত হয়। পরে ১১টা ৪২ মিনিটে ট্রেন ছেড়ে যাই। এখন ট্রেন চলাচল  স্বাভাবিক হয়
এ সময় রেলওয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন। জেলার দাবিতে বেশ কিছু দিনযাপত উত্তাল ভৈরব। আজ সকাল ১০টায় শহরের ভৈরব রেলওয়ের স্টেশনে প্লাটফর্মে অবস্থান নিয়ে ঢাকা-চট্রগ্রাম, ঢাকা-সিলেট ও ঢাকা-কিশোরগঞ্জ রোডের রেল যোগাযোগ বন্ধ করে বিক্ষোভ করে আন্দোলনকারীরা। এসময় উপকূল এক্সপ্রেস ট্রেন আটকিয়ে বেডমিন্টন খেলে আন্দোলন কারীরা।
এসময় নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী  উপকূল এক্সপ্রেস ট্রেনকে ভৈরব রেলওয়ের স্টেশনে আটকে দেয় আন্দোলনকারীরা। এতে রেলের যাত্রীরা চরম দুর্ভোগে পড়ে।  প্রায় ১ ঘন্টা ২০ মিনিট যাবত ট্রেনটি আটকে  থাকে। তাছাড়া আন্দোলন  চলাকালে ঢাকাগামী চট্রলা এক্সপ্রেস ব্র্যাক্ষণ বাড়িয়ার তাল শহর, চট্রগ্রামগামী কনটেইনার নরসিংদির দৌলতকান্দি, আখাউড়া গামী তিতাস কমিউটার নরসিংদির মেথিকান্দা এবং চট্রগ্রামগামী কর্ণফুলী ট্রেনটি খানাবাড়ি ষ্টেশনে আটকা পড়ে বলে রেলওয়ে ষ্টেশন অফিস সুত্রে জানা গেছে । এতে যাত্রীরা চরম দুর্ভোগ পড়ে।
এছাড়াও আন্দোলনে সাইফুর রহমান শাহরিয়ার, পরাগ, জাহিদ, গোলাম মহিউদ্দিনসহ ভৈরব- কুলিয়ারচরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন নেতাকর্মী এবং স্কুল কলেজের শিক্ষার্থী ও সুশীল সমাজের লোকজন অংশ নেয়।  প্রমূখ।
এবিষয়ে ভৈরব রেলওয়ের থানার ওসি সাঈদ  আহমেদ জানান উপকূল এক্সপ্রেস ট্রেনে হামলার ঘটনা উর্ধতন কতৃপক্ষকে জানানো হয়েছে তাদের নিদর্শনা পেলে আইনগত পদক্ষেপ নেয়া হবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!