
মোল্লাহাট, বাগেরহাট, প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলার চরকুলিয়া মুক্তিযোদ্ধা চত্বরে এ সমাবেশে এলাকার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি শেখ মঞ্জুরুল হক রাহাদ। তিনি বলেন, “দেশের প্রকৃত উন্নয়ন ও শান্তির জন্য দরকার সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব। যুব সমাজের মধ্যে ইসলামী মূল্যবোধ ও দেশপ্রেম জাগ্রত করতে হবে।” তিনি আরও বলেন, “আমরা চাই আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক, দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গঠনে জামায়াতের বিকল্প নেই।”
সমাবেশে জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি মিয়া পারভেজ আলম বলেন, “একটি কুচক্রী মহল জামায়াতের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। কিন্তু সত্যকে দমন করা যায় না। আমরা অন্যায়ের প্রতিবাদ অব্যাহত রাখব।”
সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব বিভাগের সভাপতি হাফেজ নাজমুল হাসান। এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মোঃ হাসমত আলী সরদার, নায়েবে আমির আব্দুস সবুর, কুলিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি শিকদার মনিরুজ্জামান, উপজেলা শিবির সভাপতি হাফেজ মিসকাত হোসেন ও সেক্রেটারি আরিফুল ইসলাম সিহাব প্রমুখ।
সমাবেশে বক্তারা দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করে ইসলামী সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ের রুহিয়াতে শিশু বলাৎকারের ঘটনার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব
জামালপুরে পৃথক দুই মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
মেধা, সততা ও মানবিকতার অনন্য প্রতীক: ঝিনাইগাতী থানার নতুন ওসি এস এম নূর-মোহাম্মদ