হোম » সারাদেশ » ব্রাহ্মণবাড়িয়ায়  দু-পক্ষের সংঘর্ষ নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ায়  দু-পক্ষের সংঘর্ষ নিহত ১

পলাশ মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ
 ব্রাহ্মণবাড়িয়া  জেলার সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের বিরামপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নাসিরউদ্দিন (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে স্থানীয় সাচ্চু ও হারুন পরিবারের  সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
এলাকাবাসীসূর্ত্রে  জানায় যায় , বিরামপুর গ্রামের  সাচ্চু ও হারুন পরিবারের মধ্যে  দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে শনিবার ভোরে উভয় পক্ষের লোকজন মাথায় হ্যামলেট ও লাইফ জ্যাকেট পরে দেশিয় অস্ত্র ও টেটা নিয়ে দু-পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এতে নাসিরউদ্দিন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সংঘর্ষে আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে মোতায়েন রয়েছে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আজহারুল ইসলাম দৈনিক গণমানুষের আওয়াজকে বলেন,ঘটনার সত্যতা নিশ্চিত করা জন্য  “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!