
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ক্রীড়া বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন খান সৈকত বলেছেন, ছাত্রদল শুধু রাজনৈতিক কর্মকাণ্ডেই নয়, দেশের তরুণ সমাজকে সুস্থ ও মাদকমুক্ত রাখতে ক্রীড়া কার্যক্রমের মাধ্যমেও তাদের যুক্ত করতে চায়।
বুধবার (২২ অক্টোবর) দুপুরে ফরিদপুরের আলফাডাঙ্গায় ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রদলের বর্তমান ক্রীড়া সম্পাদক বোরহান উদ্দিন খান সৈকত সভায় ক্রীড়ার উপর বিশেষ গুরুত্বারোপ করে বলেন, তরুণদের মধ্যে শৃঙ্খলা, প্রতিযোগিতা ও দেশপ্রেম বাড়াতে খেলাধুলার বিকল্প নেই। আমাদের সংগঠন খেলাধুলাকে গুরুত্ব দিয়ে কাজ করছে, যাতে ছাত্র সমাজ সঠিক পথে থাকে এবং সুস্থ জাতি গঠনে ভূমিকা রাখতে পারে।
তিনি স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের নির্দেশনা দেন, যেন তারা সাংগঠনিক কাজের পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে প্রাধান্য দেন। এর মাধ্যমে ছাত্রদল আরও বেশি সংখ্যক শিক্ষার্থীকে নিজেদের সঙ্গে সম্পৃক্ত করতে পারবে।
বুরহান উদ্দিন খান সৈকত উল্লেখ করেন, রাজনীতির ‘দুর্দিনে’ রাজপথের একজন কান্ডারী হিসেবে তিনি বহুবার হামলা ও মামলার শিকার হয়েছেন, কিন্তু কখনো নীতি আদর্শ থেকে সরে আসেননি।
এসময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক আরিফুজ্জামান আরব, পৌর ছাত্রদলের সভাপতি সোহেল শরীফ, উপজেলা ছাত্রদল নেতা আব্দুল্লাহ মোল্যা ও আশরাফুল শেখ প্রমুখ।

আরও পড়ুন
বাঘায় পৌর প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের ৪ লাখ টাকা ঘুষ দাবির লিখিত অভিযোগ, অফিসে উত্তেজনা
বগুড়া শাজাহানপুরে ধর্ষণ মামলার পলাতক কিশোর গ্রেপ্তার
সিরাজগঞ্জে কিশোর গ্যাংয়ের প্রধান বাবু মিয়া ও রিজভীকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা