হোম » সারাদেশ » বগুড়া গাবতলীতে ট্যাপেন্ডাডল, গাঁজা ব্যবসায়ী ও গরু চোরসহ গ্রেফতার ৪

বগুড়া গাবতলীতে ট্যাপেন্ডাডল, গাঁজা ব্যবসায়ী ও গরু চোরসহ গ্রেফতার ৪

‎এম,এ রাশেদ,বগুড়া  জেলা প্রতিনিধি: ‎বগুড়া জেলার গাবতলী মডেল থানা পুলিশের পৃথক অভিযানে নিষিদ্ধ মাদক ট্যাপেন্ডাডল ও গাঁজা রাখার অপরাধে একজন এবং গরু চুরির ঘটনায় আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

‎গত মঙ্গলবার (২১ অক্টোবর) গাবতলী উপজেলার নাড়ুয়ামালা এলাকায় অভিযান চালিয়ে ব্রিজের ওপর থেকে প্রথমারছেও গ্রামের মৃত নফিস উদ্দিনের ছেলে মোঃ জহুরুল ইসলাম (৫০)-কে আটক করা হয়। তার কাছ থেকে ১৬ পিস নিষিদ্ধ ট্যাপেন্ডাডল ট্যাবলেট, ৬ পুড়িয়া শুকনা গাঁজা, মাদক বিক্রির নগদ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

‎এদিকে, গরু চুরির মামলায় পিরব বাজার এলাকার রেজাউল মিয়ার ছেলে মোঃ সাজু মিয়া (৩০), এবং চালুনজাউদয় গ্রামের লুৎফর সরকারের ছেলে নুর ইসলাম ওরফে ফুলচান (৩৫)-কে গরু চুরি চলাকালীন হাতেনাতে আটক করা হয়।

‎অন্যদিকে, বগুড়া সদর থানার নারুলী দক্ষিণপাড়া এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে সোহেল ওরফে ঋতু (২৫)-কে চকবুচাই এলাকায় ধৃতব্য অপরাধ সংঘটনের সময় গ্রেফতার করা হয়।

‎গ্রেফতারকৃত সকল আসামিকে বুধবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে গাবতলী মডেল থানা সূত্রে জানা গেছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!