
মো. মোশারফ হোসেন, গোপালপুর( টাঙ্গাইল) প্রতিনিধি : আগামী ১৩ ডিসেম্বর ২০২৫ ইং হেমনগর ইউনিয়ন ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানে ৪র্থ শ্রেনী এবং ৭ম শ্রেনী শিক্ষার্থী দের এডভোকেট মো.আব্দুস সালাম পিন্টু গন পাঠাগার উদ্দ্যগে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মেধা বৃত্তি পরীক্ষা গ্রহন এবং একই দিনে ফলাফল প্রকাশ – “স্বচ্ছতা ও জবাবদিহিতা” নীতিতে।
এডভোকেট মো.আব্দুস সালাম পিন্টু গন পাঠাগার উপদেষ্টা ইউনিয়ন বিএনপির সভাপতি ভিপি গোলাম রোজ তালুকদার সাহেবের নেতৃত্বে “মেধা বৃত্তি ২০২৫” উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ফর্ম বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
আগামী ১৩ ডিসেম্বর অনুষ্ঠিতব্য এই বৃত্তি পরীক্ষার লক্ষ্য—মেধাবী শিক্ষার্থীদের মূল্যায়ন, স্বীকৃতি প্রদান এবং ভবিষ্যতের পথে তাদের এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া। এই উদ্যোগের অংশ হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণে শিক্ষার্থীদের মাঝে শিক্ষামূলক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষকরা বৃত্তি পরীক্ষার গুরুত্ব, প্রস্তুতির কৌশল এবং স্বচ্ছভাবে ফলাফল ঘোষণার প্রতিশ্রুতি নিয়ে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেছে।
প্রতিটি প্রতিষ্ঠানের শিক্ষকরা এই কার্যক্রমকে শুধু স্বাগতই জানাননি, বরং দিকনির্দেশনা ও অভিজ্ঞতা এই উদ্দ্যোগ কে অর্থবহ করে তুলেছেন। তাদের সহযোগিতা ও উৎসাহে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা যায়। এই মেধা বৃত্তি কার্যক্রমের মূল লক্ষ ও উদ্দেশ্য হল এই অঞ্চলের শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক প্রতিযোগিতা সৃষ্টি করা, তাদের মেধার সঠিক মূল্যায়ন করা এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে শিক্ষামূলক কর্মসূচি বাস্তবায়নের পথ প্রশস্ত করা।
হেমনগরের শিক্ষাঙ্গনে এই উদ্যোগ নতুন দিগন্ত উন্মোচন করেছে। সমাজের শিক্ষিত ও সচেতন অংশের সক্রিয় অংশগ্রহণ এবং নেতৃত্ব শিক্ষার অগ্রগতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল