হোম » সারাদেশ » উল্লাপাড়ায় ডাঃ সাইফুল ইসলাম হত্যার বিচার দাবিতে মানববন্ধন

উল্লাপাড়ায় ডাঃ সাইফুল ইসলাম হত্যার বিচার দাবিতে মানববন্ধন

উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২০০৯ সালের ২৯ এপ্রিল আওয়ামী সন্ত্রাসীদের আঘাতে নিহত ডাঃ সাইফুল ইসলাম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উল্লাপাড়া কেন্দ্রীয় শহদী মিনারের সামনে উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের আলীগ্রামের জনসাধারণের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ ১৬ বছর পার হলেও ডাঃ সাইফুল ইসলাম হত্যার বিচার আজও হয়নি। বিচার না হওয়ায় হত্যাকারীরা এখনও অবাধে চলাফেরা করছে। তারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা আরও বলেন, একজন জনপ্রিয় চিকিৎসক ও সমাজসেবককে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল। কিন্তু এতদিনেও ন্যায়বিচার না পাওয়ায় নিহতের পরিবার ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শাহজাহান আলী,সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম,অফিস সেক্রেটারি আব্দুল বারি,
পৌর জামায়াতের আমীর আব্দুল করিম,উপজেলা যুববিভাগের সভাপতি মাওলানা আতাউর রহমান,সাধারণ সম্পাদক আল-আমিন সরকার,উপজেলা সেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি আরিফুল ইসলাম আরিফ,উপজেলা ছাত্রদলের আহব্বায়ক রিসায়েত করিম নয়ন,সরকারি আকবর আলী কলেজ ছাত্রদলের সভাপতি রিফাত হোসেন,
সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জামায়াত ও বিনএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন,
মানববন্ধনে অংশ নেন,নিহত ডাঃ সাইফুল ইসলামমের পরিবার, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতা-কর্মী, পেশাজীবী ও সাধারণ মানুষ। বক্তারা আগামী দিনগুলোতে আরও বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন যদি দ্রুত বিচারের অগ্রগতি না হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!