
উপজেলা প্রতিনিধি,নবাবগঞ্জ (দিনাজপুর)
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের দিনাজপুর জেলা শাখার নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) কেন্দ্রীয় কমিটির অনুমোদনের মাধ্যমে প্রকাশিত পত্রে মোসাদ্দেক হোসেনকে সভাপতি ও আহমেদ আশহাব শোভনকে সাধারণ সম্পাদক করা হয়। আগামী এক বছরের জন্য এ আংশিক কমিটির অনুমোদন প্রদান করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি বিন ইমামীন মোল্লা ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করা এবং ছাত্র অধিকার আদায়ের আন্দোলন জোরদার করার লক্ষ্যে নতুন নেতৃত্ব অনুমোদন করা হয়েছে। কমিটিতে আরও গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি ওসমান গনি কাজল, সহ-সভাপতি সাজ্জাদ হোসেন, শামীম হোসাইন প্রান্ত, আনিসুর রহমান শাকিলসহ আরও অনেকে।
সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নিলয় আহমেদ সজীব। এছাড়াও দপ্তর সম্পাদক হিসেবে আবরার রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক নিরাঞ্জন ইসলাম, অর্থ সম্পাদক ফাহিম ফয়সালসহ মোট ২৫ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়।
কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, নতুন নেতৃত্ব দিনাজপুর জেলায় সংগঠনকে আরও শক্তিশালী করবে এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে ভূমিকা রাখবে।
নবগঠিত জেলা কমিটির সভাপতি মোসাদ্দেক হোসেন বলেন,শিক্ষার্থীদের অধিকার ও ন্যায়বিচারের প্রশ্নে আমরা অটল। দিনাজপুরে ছাত্র অধিকার পরিষদকে আরও শক্তিশালী করে গড়ে তুলব।
এছাড়া সাধারণ সম্পাদক আহমেদ আশরাফ শোভন বলেন,শিক্ষা ব্যবস্থার অসঙ্গতি,বেকারত্ব সমস্যা ও শিক্ষার্থীদের নিরাপত্তা—এসব প্রশ্নে মাঠে থাকবে ছাত্র অধিকার পরিষদ।
শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলেও উল্লেখ করেন জেলা নেতৃবৃন্দ।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া