
মোঃ এখলাস শেখ,মোরেলগঞ্জ প্রতিনিধিঃ
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে মোরেলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে “ধানের শীষের প্রতি জনসম্পৃক্ততা বৃদ্ধি” শীর্ষক কর্মীসভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় অনুষ্ঠিত সভায় বিএনপি নেতৃবৃন্দ আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ও সংগঠন শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, দেশের মানুষ আজ পরিবর্তন চায়— সেই পরিবর্তনের প্রতীক ধানের শীষ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর ওয়ার্ডের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বাগেরহাট-৩ ধানের শীষের নমিনেশন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন বলেন, আগামী নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, জনগণের অধিকার ফিরিয়ে আনতে সবাইকে মাঠে থাকতে হবে।
এ সময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

আরও পড়ুন
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত