
মোস্তাফিজুর রহমান,নাটোর জেলা প্রতিনিধি: দেশের বিভিন্ন চিনিকলের অবসরপ্রাপ্ত ৩ হাজার শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তার ২১২ কোটি ৩৪ লাখ টাকা বকেয়া গ্রাচুইটিসহ বিভিন্ন পাওনাদি পরিশোধের দাবীতে বিক্ষোভ, সমাবেশ ও শিল্প উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তা কল্যান পরিষদ।
আজ রোববার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টার দিকে নাটোর সুগার মিল ফটকে বিক্ষোভ করেন পরিষদের সদস্যরা।
এসময় বক্তারা বলেন, নাটোরের ৪০৭ জন শ্রমিকের বকেয়া প্রায় ৩৩ কোটি টাকা। দীর্ঘদিন ধরে বকেয়া অর্থ হাতে না পাওয়ায় অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তারা মানবেতর জীবনযাপন করছেন। এ অবস্থায় দ্রুত বকেয়া পাওনাদি পরিশোধের পাশাপাশি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় দুটি উৎসব ভাতা, বৈশাখী ভাতা ও চিকিৎসা ভাতা প্রদান করতে হবে।
এসময় অনান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর সুগার মিলস অবসরপ্রাপ্ত ম্রমিক কর্মচারী কর্মকর্তা কল্যান পরিষদের সভাপতি আলাউদ্দিন প্রাং,সাধারন সম্পাদক মোঃ আবু রায়হান ভুলু ,নাটোর সুগার মিলের শ্রমিক কর্মচারি ইউনিযনের সভাপতি আইউব আলী,সাধারন সম্পাদক আবু সাইদ, আখ চাষী কল্যান সমিতির সাধারন সম্পাদক শামিমুর রহমান শামিম সহ কর্মকর্তা কর্মচারি উপস্থিত ছিলেন। বিক্ষোভ সমাবেশ শেষে নাটোর সুগার মিলের ব্যাবস্থাপনা পরিচালক আখলাছুর রহমানের কাছে স্বারকলিপি প্রদান করেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২