হোম » সারাদেশ » কিশোরগঞ্জ-১ আসনের এমপি প্রার্থী মাজাহারের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

কিশোরগঞ্জ-১ আসনের এমপি প্রার্থী মাজাহারের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

কিশোরগঞ্জ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী কিশোরগঞ্জ জেলা বিএনপির তিনবারের সাধারণ সম্পাদক পরিচ্ছন্ন রাজনীতিবিদ জননেতা মাজহারুল ইসলাম মাজহারের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৮ অক্টোবর সন্ধ্যায় হোসেনপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে স্থানীয় আসাদুজ্জামান খান অডিটরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ন আহমেদ শফিকুল ইসলাম কাঞ্চনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য প্রার্থী জননেতা মাজহারুল ইসলাম মাজহার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক হাজী ইসরাইল, হোসেনপুর উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক মাহবুবুর রহমান, আবুল হাসিম সবুজ, অ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম জুয়েল, শফিকুল ইসলাম কাঞ্চন, গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আল মামুন।
এ সময় আরো উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। হোসেনপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, পৌর ও ইউনিয়ন বিএনপি’র সভাপতি সাধারণ সম্পাদকসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে দলীয় নেতাকর্মীরা  স্লোগানে স্লোগানে  সংসদ সদস্য প্রার্থী মাজহারুল ইসলাম মাজহারকে শুভেচ্ছা জানিয়ে হোসেনপুর হাসপাতাল মোড় থেকে সভা স্হল আসাদুজ্জামান খান অডিটরিয়ামে নিয়ে আসে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!