
রিমন চৌধুরী,ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে ঘুষখোর ও দুর্নীতিবাজ অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলামের অপসারণের দাবিতে সাংবাদিকরা কলম বিরতি পালন করেছেন। শনিবার (১৮ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ডোমার ধীরাজ ও মিজান স্মৃতি পাঠাগার চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
দৈনিক যুগান্তর পত্রিকার ডোমার প্রতিনিধি মো. আবু ফাত্তাহ কামাল পাখির সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বক্তব্য রাখেন দৈনিক যুগের আলো পত্রিকার ডোমার প্রতিনিধি মো. আসাদুজ্জামান হিল্লোল, ডোমার দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক গোলাম কুদ্দুস আইয়ুব, চিলাহাটি প্রেসক্লাবের সহসভাপতি এ. আই. পলাশ, দৈনিক খবরপত্র-এর ডোমার প্রতিনিধি আনিছুর রহমান মানিক, এবং মুভিবাংলা টেলিভিশনের নীলফামারী জেলা প্রতিনিধি মো. আবরার হোসেন আলভি প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক সংবাদ পত্রিকার ডোমার প্রতিনিধি আলমগীর হোসেন।
সভাপতি মো. আবু ফাত্তাহ কামাল পাখি বলেন,আমরা পুলিশের বিরুদ্ধে নই, তবে একজন ঘুষখোর ও দুর্নীতিবাজ ওসির বিরুদ্ধে। যিনি মাদক ব্যবসায়ীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করছেন। আমরা ডোমারকে যে কোনো মূল্যে মাদকমুক্ত রাখব।উল্লেখ্য, মাদকের বিরুদ্ধে প্রতিবাদ জানানোয় দৈনিক যুগের আলো পত্রিকার ডোমার প্রতিনিধি আসাদুজ্জামান হিল্লোলকে হুমকি দেন ওসি আরিফুল ইসলাম। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী ইতোমধ্যেই ঝাড়ু মিছিল করেছে। তবে এখনো পর্যন্ত ওসিকে প্রত্যাহার না করায় আজ সাংবাদিকরা কলম বিরতি পালন করেন।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ