হোম » সারাদেশ » কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে জামায়াত নেতার ওপর সন্ত্রাসীদের হামলায়

কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে জামায়াত নেতার ওপর সন্ত্রাসীদের হামলায়

পিরোজপুর প্রতিনিধি

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে জামায়াতের মানববন্ধন শেষে বাড়ি ফেরার পথে পিরোজপুর সদর উপজেলার ৭ নং শংকরপাশা ইউনিয়নের জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ (৫০) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।

বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে নিজ বাড়ির কাছাকাছি এ ঘটনা ঘটে। মাসুম বিল্লাহ বাঁশবাড়িয়া গ্রামের মৃত আব্দুল মজিদ শেখ এর ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পিরোজপুর শহরে বুধবার বিকালে জামায়াতে ইসলামীর মানববন্ধন শেষে বাড়ি ফেরার পথে সন্ধ্যা ৭টার দিকে শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে বাড়ির কাছাকাছি স্থানে ১০-১২ জন মিলে পিছন থেকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে তার ডাক চিৎকারে আশেপাশের লোকজন এসে গুরুতর আহত অবস্থায় পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যায়।

পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার আসিফ হোসেন বলেন, গুরুতর অবস্থায় একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার মাথায় গুরুতর যখন পাওয়া যায়, প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা চলমান রয়েছে।

আহত মাসুম বিল্লাহ বলেন, জামায়তে ইসলামীর মানববন্ধন শেষে সাঈদী ফাউন্ডেশনে মাগরিবের নামাজ আদায় করে বাড়ির উদ্দেশ্যে রওনা হ‌ই। বাড়ির দিকে যাওয়ার সময় পিছন থেকে মাথার ওপরে প্রথমে কোপ দিয়েছে। মাথা থেকে রক্ত বের হওয়ার পরে এলো পাথারি আরো দুটি কোপ দিয়েছে। এটা পূর্ব শত্রুতা এবং পরিকল্পিতভাবে আমাকে আক্রমণ করেছে। আমি বিচার চাই।

মাসুম বিল্লার স্ত্রী আখি খানম বলেন, আমার স্বামী বাড়ি ফেরার পথে ১০ থেকে ১২ জন মিলে আমার স্বামীর উপর আক্রমণ করে। পিছন থেকে দা দিয়ে আঘাত করে। আমি তাদেরকে চিনি তারা আমার একই এলাকার লোক। অনেক আগে থেকেই তাদের সাথে আমার শত্রুতা রয়েছে জমিজমা সংক্রান্ত বিষয়ে। আমার স্বামীকে হত্যার উদ্দেশ্যে তারা আক্রমণ করেছে। আমি এর কঠিন বিচার চাই।

পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম বলেন, রাজনৈতিক ব্যক্তির আহতর বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!