
জাহিদ হাসান: কুষ্টিয়ার ভেড়ামারায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মোকারিমপুর ইউনিয়ন শাখার আয়োজনে দাঁড়িপাল্লার গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৬ই সেপ্টেম্বর) সকালে মোকারিমপুর ইউনিয়নের গোলাপ নগর বাজার, বাগগাড়ি বাজার ও ইসলামপুর বাজারে এ গণসংযোগ করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির, কুষ্টিয়া -২ (ভেড়ামারা -মিরপুর) আসনের নমীনী ও মিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জনাব জননেতা আব্দুল গফুর।
এসময় আরো উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা শাখার আমীর মোঃ জালাল উদ্দিন, উপজেলা সেক্রেটারী শফিকুল আলম, ভেড়ামারা উপজেলা শাখার সহকারী সেক্রেটারি তারিক আহমেদ, উপজেলা বাইতুলমাল সেক্রেটারী তারেক রহমান, মোকারিমপুর ইউনিয়ন আমীর মাওলানা সাইদুল ইসলাম, মোকারিমপুর ইউপি নমীনী নাসিরুল ইসলাম সহ নেতাকর্মীরা।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২