
আওয়াজ অনলাইন ডেস্ক
বরগুনার তালতলী উপজেলারে ছয় বছরের শিশু নাহিল ওরফে তান্নরুল নিহত হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে সোনাকাটা ইউনিয়নের ইঁদুপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহজালাল বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, শিশুটির মা রুটি আনতে দোকানে গেলে, তার চাচা মো. হাবিব (২৮) ভাতিজির মাথায় আঘাত করে। চিৎকার শুনে পরিবারের সদস্যরা এসে শিশুটিকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর দ্রুত বরিশালের উদ্দেশ্যে রওনা করা হলে পথে শিশুটি মারা যায়।
তালতলী থানার ওসি মোহাম্মদ শাহজালাল জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে পুলিশ আটক করেছে। বুধবার (১৫ অক্টোবর) ময়নাতদন্ত শেষে শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক