হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জে পৃথক ৩ টি সড়ক দুর্ঘটনায় রায়গঞ্জ প্রেসক্লাবের আহবায়ক ,বাবা-মেয়ে ও এক পথচারী মিলে ৪ জনের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যার পর থেকে এসব দুর্ঘটনা ঘটে বলে স্বজন ও পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার বহুতি গ্রামের হান্নান খান (৩৫) ও তার ৩ বছর বয়সী মেয়ে হাফসা খাতুন,রায়গঞ্জ প্রেসক্লাবের আহবায়ক ও রায়গঞ্জ উপজেলা জামায়াত ইসলামীর নায়েবে আমীর আবুল কালাম বিশ্বাস ও শাহজাদপুর উপজেলার চর নবীপুর গ্রামের নুর নবী হোসেন (৫৫)।
নিহত সাংবাদিকের বোন জামাই রায়গঞ্জ প্রেসক্লাবের সদস্য খোরশেদ আলম বলেন , আবুল কালাম বিশ্বাস বগুড়ায় জামায়াত ইসলামীর শিক্ষা শিবির কর্মসূচি শেষে সোমবার রাতে মোটর সাইকেলযোগে বাড়িতে ফিরছিলেন। বগুড়া-সিরাজগঞ্জ মহাসড়কের শেরপুর উপজেলার সোনকা এলাকায় পৌছলে মটরসাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে রোড ডিভাইডারের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন। তাকে উদ্ধারের পর বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাতেই তার মৃত্যু হয়।
নিহত মাওলানা আবুল কালাম বিশ্বাস রায়গঞ্জ মহিলা মাদ্রাসায় শিক্ষকতা করতেন, সোনার বাংলা সাপ্তাহিক পত্রিকার প্রতিনিধি ছিলেন এবং ৫ আগষ্টে সরকার পতনের পর রায়গঞ্জ প্রেসক্লাবের আহবায়ক মনোনীত হয়েছিলেন তিনি।
অপরদিকে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন বলেন, হান্নান খান স্ত্রী ও দুই শিশু সন্তান নিয়ে মোটর সাইকেলযোগে উল্লাপাড়া উপজেলার সলঙ্গার সাতটিকরী এলাকায় যাচ্ছিলেন। পথে সলঙ্গা এলাকায় পৌছলে অজ্ঞাত একটি ট্রাক মটর সাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশু হাফসার মৃত্যু হয়। আহত অবস্থায় হান্নান, স্ত্রী বৃষ্টি খাতুন ও ছেলে হামজাকে উদ্ধারের পর সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে রাতেই আব্দুল হান্নানের মৃত্যু হয়।
ওসি ইসমাইল হোসেন আরো বলেন, সোমবার সন্ধ্যায় উল্লাপাড়া উপজেলার কাওয়াক মোড় এলাকায় এক পথচারীকে চাপা দিয়ে একটি সিমেন্ট বোঝাই ট্রাক রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই পথচারী নুরনবী হোসেনের মৃত্যু হয়। ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২