
এম আর ওয়াসিম ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
দেশের ৬৫ তম ভৈরব জেলা বাস্তবায়নের দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে । আজ মঙ্গলবার দুপুরে ভৈরবের সর্বস্তরের জনতা ব্যানারের আয়োজনে ঢাকা- সিলেট মহাসড়কের দুর্জয় পাদদেশে ঘন্টাব্যাপী এ মানব বন্ধন কর্মসূচী পালন করে। এ সময় মানব বন্ধনে বক্তব্য রাখেন সমাজ সেবক এন কে সোহেল, গণ অধিকার পরিষদ কিশোরগঞ্জের মুখ্য সংগঠক ইমতিয়াজ আহমেদ কাজল, ভৈরব চেম্বার অব কমাসের পরিচালক আরাফাত ভুইয়া, সাইফুর রহমান শাহরিয়ার, গোলাম মহিউদ্দিন প্রমূখ। এ সময় বক্তারা বলেন, জেলা হিসেবে২০০৯ সালে প্রজ্ঞাপন জারি করা হলেও অধ্যাবধি জেলা বাস্তবায়ন হয়নি। বর্তমান অন্তবর্তী সরকার জেলা বাস্তবায়ন না করলে কঠোর কর্মসুচী দেয়া হবে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২