
রবিউল হাসান লায়ন, জামালপুর
জাতীয় নাগরিক পার্টি-এনসিপির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শেখ হাসিনাসহ খুন গুমের নির্দেশদাতাদের অনেকেরই বিচারের রায় আগামী ডিসেম্বরের মধ্যে প্রকাশ হলে ফেব্রুয়ারীতে নির্বাচন করতে কোনো বাঁধা থাকতে পারে না। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি শাপলা প্রতীক নিয়েই অংশগ্রহন করবে। এনসিপিকে শাপলা প্রতীক দিতে আইনগত কোনো বাঁধা নেই বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, জুলাই সনদের আইনগত ভিত্তি ছাড়া সরকারও নির্বাচনের দিকে যাবে না।
সোমবার দুপুরে জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র জেলা সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
রাজনৈতিক দলগুলোর মধ্যে কাঁদা ছুঁড়াছুড়ি না করারও আহবান জানান এনসিপি নেতা সারজিস আলম।
জামালপুর জেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এনসিপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিকিন আলম, জামালপুরের প্রধান সমন্বয়ক লুৎফর রহমানসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২