
মোহাম্মদ খোরশেদ হেলালী
কক্সবাজার সদরের খুরুশকুলে অভিযান চালিয়ে অস্ত্র ও তাজা বুলেট উদ্ধার করেছে র্যাব।
শনিবার (১১ অক্টোবর) রাতে খুরুস্কুলের ৫ নং ওয়ার্ডের জানারপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয় বলে র্যাব-১৫’র সহকারী পুলিশ সুপার আ.ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানার পাড়ার জাকের চৌধুরীর পরিত্যক্ত বাড়ীতে অভিযান চালিয়ে ২টি দেশীয় তৈরি এলজি, ৭.৬২ মি.মি.রাইফেলের ১০ রাউন্ড তাজা গুলি,৫টি শর্ট গানের তাজা সিসা কার্তুজ ও ২টি বাট যুক্ত ছুরি উদ্ধার করে।
এসময় কাউকে আটক করা যায়নি বলে জানায় র্যাব। উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদের বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২