মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় পাঠাগারে
” পরিবেশ রক্ষায় ব্যক্তিগত উদ্যোগই সবচেয়ে গুরুত্বপূর্ণ ” শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মহাদেবপুর উপজেলার শিবগঞ্জ উচ্চ বিদ্যালয় পক্ষে এবং জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজ বিপক্ষে অংশগ্রহণ করেন। শিবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের জান্নাতুন ফেরদৌস, রিয়া রাণী ও সাম্মী আক্তার শাপলা এবং জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজের সাইমা আনিলা,উম্মে ফাতেহা ও তাহসিন নাজনীন তুবা অংশ নেন।
বিচারক হিসেবে জয়পুর ডাঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ জাহাঙ্গীর আলম, কালুশহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ বারিকুর রহমান ও সফাপুর ইউনিয়ন আলিম মাদ্রাসার অধ্যক্ষ জনাব মোঃ তোজাম্মেল হক দায়িত্ব পালন করেন।
মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার জনাব মোঃ ফরিদুল ইসলাম। এই বিতর্ক প্রতিযোগিতায় শিবগঞ্জ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজ রানার্স আপ হবার গৌরব অর্জন করে। শ্রেষ্ঠ বক্তা হিসেবে বিপক্ষ দলের তাহসিন নাজনীন তুবা নির্বাচিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আরিফুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক