
কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে এমএস মেটাল কারখানা বন্ধের দাবীতে মানববন্ধন হয়েছে। শিক্ষার্থী ও এলাকাবাসী এ মানববন্ধনে অংশ নেয়। রোববার (১২ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা চত্ত্বরে মোঃ মফিজুর রহমান আপনের নেতৃত্বে ঘন্টা ব্যাপী শতাধিক শিক্ষার্থী ও সাধারন মানুষ অংশ নেয়। এ সময়ে বক্তব্য রাখেন, মোঃ মফিজুর রহমান আপন, কলেজ ছাত্র মোঃ হাবিবুর রহমান, স্কুল ছাত্র আবু রায়হান, ছাত্রী চাদনী, সিনতিয়া রহমান প্রমূখ।
এসময়ে বক্তারা বলেন, কারখানায় পুরানো ও নষ্ট ব্যাটারী পুড়িয়ে সিসা গালানো হয়। ফলে বিষাক্ত কালো ধোয়াঁ, রাসায়নিক বর্জ্য ও অ্যাসিডের উৎকট গন্ধ নির্গত হয়ে পরিবেশ ও জনজীবনকে চরমভাবে বিপন্ন করছে।
এছাড়া অনেকেই এ্যাজমা, শ্বাসকষ্ট, ত্বকের রোগ, মাথা ও অন্যান্য রোগে আক্রান্ত হচ্ছে। ফসল বিনষ্ট হচ্ছে। মানববন্ধন শেষে উপজেলা নিবার্হী অফিসার বরাবরে কারখানা বন্ধের দাবীতে স্মারক লিপি পেশ করে।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা