
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: অবশেষে অভিভাবকদের সব রকম আশঙ্কা ও দ্বিধা কাটিয়ে সারাদেশে শুরু হয়েছে শিশুদের জন্য টাইফয়েড জ্বরের টিকাদান কর্মসূচি।
করোনা মহামারির সময় টিকার পার্শ্বপ্রতিক্রিয়ার অভিজ্ঞতার কারণে অনেক অভিভাবকের মধ্যে শিশুদের টাইফয়েড টিকা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তবে স্বাস্থ্য অধিদপ্তরের আন্তরিক প্রচেষ্টা ও জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে সেই ভয় কাটিয়ে এবার নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী শুরু হয়েছে এ কার্যক্রম।
রবিবার (১২ অক্টোবর) শাজাহানপুর উপজেলার মাঝিড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই টিকাদান ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাইফুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহানাজ পারভীন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র কনসালট্যান্ট ডা. এনামুল হকসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)-এর আওতায় এই ক্যাম্পেইনের মাধ্যমে শিশুদের টাইফয়েড জ্বর থেকে সুরক্ষিত রাখতে এক ডোজ টিকা প্রদান করা হচ্ছে।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা