হোম » সারাদেশ » বগুড়ার শাজাহানপুরে টাইফয়েড জ্বরের টিকাদান কর্মসূচির উদ্বোধন

বগুড়ার শাজাহানপুরে টাইফয়েড জ্বরের টিকাদান কর্মসূচির উদ্বোধন

‎এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: ‎অবশেষে অভিভাবকদের সব রকম আশঙ্কা ও দ্বিধা কাটিয়ে সারাদেশে শুরু হয়েছে শিশুদের জন্য টাইফয়েড জ্বরের টিকাদান কর্মসূচি।

‎করোনা মহামারির সময় টিকার পার্শ্বপ্রতিক্রিয়ার অভিজ্ঞতার কারণে অনেক অভিভাবকের মধ্যে শিশুদের টাইফয়েড টিকা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তবে স্বাস্থ্য অধিদপ্তরের আন্তরিক প্রচেষ্টা ও জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে সেই ভয় কাটিয়ে এবার নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী শুরু হয়েছে এ কার্যক্রম।

‎রবিবার (১২ অক্টোবর) শাজাহানপুর উপজেলার মাঝিড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই টিকাদান ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাইফুর রহমান।

‎এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহানাজ পারভীন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র কনসালট্যান্ট ডা. এনামুল হকসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

‎সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)-এর আওতায় এই ক্যাম্পেইনের মাধ্যমে শিশুদের টাইফয়েড জ্বর থেকে সুরক্ষিত রাখতে এক ডোজ টিকা প্রদান করা হচ্ছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!