
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের রহমান নগর এলাকায় করতোয়া নদীতে গোসল করতে নেমে দুই কিশোর নিখোঁজ হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। শনিবার (১১ অক্টোবর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নদীতে গোসল করতে নামলে হঠাৎ পানির স্রোতে দুই বন্ধু তলিয়ে যায়। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিস সদস্যরা অভিযান চালিয়ে একজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও হৃদয় (১৭) নামের অপর কিশোর এখনো নিখোঁজ রয়েছে।
হৃদয় নিখোঁজ হওয়ার পর থেকে তার পরিবার ও স্বজনদের মাঝে আহাজারি ছড়িয়ে পড়ে। নিখোঁজ হৃদয়ের খোঁজে কান্নায় ভেঙে পড়েছেন মা-বাবা ও আত্মীয়-স্বজনরা। পুরো এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স শেরপুর স্টেশনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। নদীতে পানির প্রবল স্রোত থাকায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এ রিপোর্ট লেখা পর্যন্ত হৃদয়ের কোনো খোঁজ পাওয়া যায়নি।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার