
মুহাম্মদ আরিফ বিল্লাহ, পিরোজপুর :
আজ ১১ সেপ্টেম্বর (শনিবার) আদর্শ শিক্ষক ফেডারেশন পিরোজপুর জেলা শাখার উদ্যোগে সংগঠনের সেক্রেটারি জনাব আনসারুজ্জামান হালিম এর নেতৃত্বে “এমপিওভুক্ত শিক্ষকদের ৫০% বাড়ি ভাড়া,১০০%বোনাস,১৫০০ টাকা চিকিৎসা ভাতার” দাবিতে শহিদ মিনার চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শহরের গুরুত্তপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অবকাশ মোড় হয়ে পুরাতন ঈদগাহ ময়দান এসে শেষ হয়।
আদর্শ শিক্ষক ফেডারেশন পিরোজপুর জেলা শাখার সেক্রেটারি জনাব আনসারুজ্জামান হালিম তার বক্তব্যে বলেন আজ শিক্ষকদের দাবি আদায়ের জন্য রাস্তায় নামতে হয়েছে যা শিক্ষকদের জন্য দুঃখজনক। দীর্ঘ ১৭ বছর শিক্ষকরা এইদেশে সবচয়ে বেশি বঞ্চিত ও অবহেলিত ছিল।
বিশ্বায়নের এই যুগে আমরা যদি একটি উন্নত রাস্ট্র গঠন করতে চাই তাহলে আমাদের দরকার যোগ্য নাগরিক তৈরি করা, আর এই যোগ্য ও দক্ষ নাগরিক তৈরিতে সবচেয়ে বেশি ও গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন শিক্ষকরা। তাই এখানে যদি যোগ্য,মেধাবী ও দক্ষ শিক্ষক না আসে তা হলে কাঙ্ক্ষিত মানের নাগরিক তৈরি করা সম্ভব নয়।
তিনি আরো বলেন শিক্ষকদের বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা এতোই কম যে এখানে মেধাবী শিক্ষার্থীরা আসতে চায়না। তাই আমরা আগামীর বাংলাদেশ গড়ার জন্য শিক্ষকদের সম্মান জনক বেতনসহ ৫০% বাড়ি ভাড়া,১০০%বোনাস,১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধার দাবিতে আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন সময় বিভিন্ন সংগঠনের উদ্দোগে আন্দোলন করে আসছি । আজ আমরা চলমান সকল আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করছি। আমাদের শতভাগ দাবী সরকারকে মেনে নিতে হবে এবং নন এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সমুহকে এমপিও ভুক্ত করতে হবে, আমাদের দাবী মানা না হলে শিক্ষা প্রতিষ্ঠান লাগাতার বন্ধ ঘোষণা করা হবে।
তিনি আরো বলেন সবচেয়ে দুঃখজনক বিষয় হলো যারা অবসরে যাচ্ছেন তারা ৩/৪ বছর পরেও অবসরের টাকা পাচ্ছেনা, তাহলে একজন শিক্ষক কিভাবে তার সংসার পরিচালনা করেন এটা অত্যন্ত বেদনাদায়ক। এসকল দাবী মানা না হলে কঠোর লাগতার কর্মসূচি দেওয়া হুশিয়ারী দেন।
আরো বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক পরিষদের মাধ্যমিক শাখার জেলা সভাপতি প্রধান শিক্ষক জনাব আব্দুল কাদের, নাজিরপুর শহীদ জিয়া ডিগ্রী কলেজের প্রভাষক মাওলানা নুরুল ইসলাম, আদর্শ শিক্ষক ফেডারেশনের ভাণ্ডারীয়া উপজেলা শাখার সহ-সভাপতি মোহাম্মদ নুরুল হক, নাজিরপুর উপজেলা ফেডারেশনের সহকারী সেক্রেটারি প্রদীপ কুমার হালদার।
আরো উপস্থিত ছিলেন আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা সহ-সভাপতি মাওলানা শওকত আলী, পিরোজপুর দারুল কোরআন সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মহিউদ্দিন, খৈলশাখালি আদর্শ মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শাহাদাত হোসেন, পুলিশ লাইন হাইস্কুলের সিনিয়র সহকারী শিক্ষক মাস্টার ওয়াহিদুজ্জামান।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক