
জাহিদ হাসান: কুষ্টিয়া সদর হাসপাতালের পুকুর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার (১১ অক্টোবর) সকালে স্থানীয়দের চোখে পড়ে পুকুরে ভাসমান মরদেহটি। খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পুকুরে ভাসমান মরদেহটি দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, প্রাথমিকভাবে সব দিক বিবেচনা করে তদন্ত চলছে। এটি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড, তা খতিয়ে দেখা হচ্ছে।
কুষ্টিয়া মডেল থানার ওসি (তদন্ত) আব্দুল আজিজ বলেন, ‘স্থানীয়দের দেয়া খবরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এসময় একটি বাটন মোবাইল ও পায়ের স্যান্ডেল উদ্ধার করা হয়েছে। নিহত ওই নারীর নাম অনন্যা ইসলাম সুমি ওরফে যুথি বলে জানা যায় যুথি কুষ্টিয়া শহরের পেয়ারাতলা মৃত নুরুল ইসলাম বাচ্চুর মেয়ে।
জুথি ওরফে সুমি কিছুদিন আগে কুষ্টিয়ার কথিত সাংবাদিক ডাবলু মোল্লা ওরফে জীবন মাহমুদ ডাবলু’র নামে চলতি বছরের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে দুইটা জিডি করেছিল।
যুথি কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকায় তার স্বামীর সাথে থাকতো। কেন হাসপাতালের পুকুরের কাছে আসলো এবং কিভাবে তার মৃত্যু হল তা এখনো জানা যায়নি।
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ের রুহিয়াতে শিশু বলাৎকারের ঘটনার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব
জামালপুরে পৃথক দুই মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
মেধা, সততা ও মানবিকতার অনন্য প্রতীক: ঝিনাইগাতী থানার নতুন ওসি এস এম নূর-মোহাম্মদ