
আবুল হাশেম: রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া গ্রামে প্রেমঘটিত কারণে ইসরাত জাহান সুমি (১৭) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
জানা যায়, ইংরেজি ৯ অক্টোবর রাত আনুমানিক ১০টা ৩০ মিনিট থেকে ১০ অক্টোবর সকাল ৮টার মধ্যে নিজের শয়নকক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় সুমি। সকালে অনেক ডাকাডাকির পরও সাড়াশব্দ না পেয়ে তার বাবা জহুরুল ইসলাম বড় ভাই ইমদাদুল ইসলাম ও স্থানীয়দের সহায়তায় জানালা ভেঙে দেখেন, সুমি ফ্যানের সঙ্গে ঝুলছে। পরে তার চাচা জানালা দিয়ে রুমে প্রবেশ করে ওড়নার গিট খুলে নিচে নামান।
খবর পেয়ে বাঘা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠায়। এ ঘটনায় বাঘা থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রেমঘটিত কারণে সুমি আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক