
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২, সিপিএসসি এর একটি চৌকস আভিযানিক দল বিশেষ অভিযানে ২৩ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, ঢাকা থেকে বগুড়াগামী একটি পিকআপ ভ্যানে করে গাঁজা পরিবহন করা হচ্ছে। এ সংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর অধিনায়কের দিকনির্দেশনায় ও সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় গত শুক্রবার রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে শাজাহানপুর থানার মাঝিরা ইউনিয়নের সাজাপুর মৌজার টিএমএসএস সিএনজি পাম্প সংলগ্ন ঢাকা-বগুড়া মহাসড়কে অভিযান চালানো হয়।
অভিযানে পিকআপ ভ্যানটি থামিয়ে তল্লাশি চালিয়ে ২৩ কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন– ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার নাগরপুর এলাকার নজরুল ইসলামের ছেলে মো. রিপন (২৫) এবং রোহিতপুর এলাকার লোকমান হোসেনের ছেলে মো. ইয়াছিন (২৩)।
অভিযানকালে গাঁজা পরিবহনে ব্যবহৃত নীল রঙের একটি পিকআপ (রেজি নং: ঢাকা মেট্রো-ন-১২-৭১০২), দুটি মোবাইল ফোন, দুটি সিম কার্ড এবং নগদ ২৫০ টাকা জব্দ করা হয়েছে।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব সূত্রে জানানো হয়েছে।
র্যাব-১২ জানিয়েছে, দেশের মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে। অপরাধ ও মাদকমুক্ত বাংলাদেশ গঠনে র্যাবের এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা